×
চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম। তিনি বলেন, ঝাউতলা রেল ক্রসিংয়ে ডেমো ট্রেনের সাথে […]

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা পেলেন আইভী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত […]

লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধার মুখোমুখি নবীন প্রজন্ম

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি,’ মুক্তিযুদ্ধের গল্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদরের দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার হল রুমে। জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার আবুল বাশার (বশির মাস্টার)। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন […]

৫ মাস পর কমল এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: টানা পাঁচ মাস ধরে বাড়তে থাকা রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর ঘোষণা দিয়েছে। ১২ কেজি সিলিন্ডারের এলপিজি এখন থেকে দাম পড়বে ১২২৮ টাকা, নভেম্বর মাসে ছিল ১৩১৩ টাকা। এর ফলে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কমলো […]

আরও ৪৫ লাখ টিকা এলো ভারত থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস টিকা কোভিশিল্ডের আরও ৪৫ লাখ ডোজ এসে পৌঁছেছে। এ নিয়ে দেশটি থেকে মোট এক কোটি ২৫ লাখ ডোজ টিকা এসেছে। বুধবার (১ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি (এআই১২৫৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা […]

ছাত্রদের গায়ে কালিমা লেপন করছে একটি মহল: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্র আন্দোলনের ওপর ভর করে একটি মহল ছাত্রদের গায়ে কালিমা লেপন করছে। আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতেই সাংবাদিকদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিজয় মাসের শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্ররা হাফভাড়ার […]

পাঁচবিবি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঁচবিবি থানার আয়োজনে থানা চত্ত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা)। এস.আই সুশান্ত কুমারের […]

পরিবর্তনের অঙ্গীকারে মাসুম ভূঁইয়ার এবার এগিয়ে যাওয়ার পালা

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হয়েছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি এই জয়ের মালা পরেছেন। পৌরসভার অসম্পূর্ণ কাজ অনুন্নত এলাকা এবং দুঃখি দরিদ্রের পক্ষে কাজ করবেন এই নবনির্বাচিত মেয়র এমনই প্রত্যাশা করেন পৌরসভার সর্বসাধারণ নাগরিক। রোববার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বেসরকারিভাবে […]

তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে অসত্য তথ্য ও ছবি বিকৃতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সূত্রাপুর থানায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওমর ফারুক শিবলু এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় রাঙ্গুনিয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী শাহ বাদী হয়ে এ দু’টি […]

কুমিল্লায় কাউন্সিলর হত্যার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শহরের সংরাইশে গোমতী নদীর বেড়িবাঁধের উপর কোতোয়ালি থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের সাথে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (২৮) ও সাজন (৩২) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী […]

গাজীপুরে নির্বাচনে নিখোঁজ প্রার্থীর সন্ধান পেলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ৫ দিন পর গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর মহানগরের যুগিরতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। প্রতিপক্ষ প্রার্থীদের নানামুখী চাপে নিজের ও পরিবারের আত্নরক্ষার্থে আত্নগোপন করেছিলেন তিনি। গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান নির্বাচনের তিনদিন আগে ২৫ নভেম্বর সকাল ৬টার দিকে মসজিদে যাওয়ার […]

ঘাতক বাসচালক আটক, ৯ বাসে অগ্নিসংযোগকারীদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহণের বাসচাপায় একে শিক্ষার্থীর নিহতের ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে এ ঘটনায় ৯টি বাসে যারা আগুন দিয়েছে তাদের খুঁজছে পুলিশ। ঘটনাকে উপলক্ষ্য করে কোনো সুযোগসন্ধানী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বাসে আগুন লাগানোসহ ভাঙচুর করেছে কিনা তা খতিয়ে দেখবেন তারা। সোমবার […]

শিক্ষার্থীদের চুল কেটে নেয়া সেই শিক্ষিকা স্বপদে বহাল

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত প্রশাসন। তবে শাস্তি হিসেবে কয়েকটি শিক্ষাবর্ষের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী স্বাক্ষরিত একটি অফিস আদেশে এমনই শাস্তির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এই […]

সফর বাতিল করে মাঝপথে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ নিয়ে উদ্বেগজনক অবস্থার কারণে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে যাত্রা করে মাঝপথ থেকেই অন্য ফ্লাইটে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ […]

আবরার হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে। ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁঞা যুগান্তরকে বলেন, আমরা ২৫ আসামির […]

পাঁচবিবিতে মেয়র প্রার্থীর শিউলীর মতবিনিময় সভা

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন পৌর নির্বাচনের লক্ষ্যে জয়পুরহাট-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপির পত্নী, পাঁচবিবি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ও পৌর আওয়ামীলীগের সদস্য মেহের নিগার শিউলী পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাবেক ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর মোহাম্মদ […]

লক্ষ্মীপুরে শেষ মুহুর্তের প্রচারনায় সরগরম

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে লক্ষ্মীপুরে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে জেলায় ১টি পৌরসভা ও ২০ টি ইউনিয়ন পরিষদের শেষ মুহুর্তের নির্বাচনি প্রচারণায় মাইকের শব্দে সরগরম চারদিক। ২৮শে নভেম্বর তৃত্বীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে আজ ২৬ নভেম্বর মধ্য রাত থেকে সকল প্রকার নির্বাচনি প্রচার প্রচারনা […]

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের হ্নীলার দমদমিয়া পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব-১৫ এর কমান্ডার লে.কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙুল কাটা শফিক। তাৎক্ষণিকভাবে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে মাদক […]

ভাসানচরের পথে আরও

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গাস্থ বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের পথে রওনা হয়েছেন আরও ৩৭৯ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রোহিঙ্গাদের নিয়ে জাহাজটি ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার কক্সবাজারের উখিয়া […]

ইন্দুরকানীতে নৌকার মনোনয়ন পেতে মাহাবুবুর রহমান মঞ্জুর মতবিনিময় সভা

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুরকানীতে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন আওয়ামীলীগ এর সদস্য এবং দক্ষিন কোরিয়ন আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপদেষ্টা মাহাবুবুর রহমান মঞ্জু। মঙ্গলবার ২৩ নভেম্বর ইউনিয়নের ৭নং উত্তর কলারণ ওয়ার্ডে সন্ধা ৭টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মজিদ জোমাদ্দার। মতবিনিময় সভায় নৌকা […]

1 14 15 16 17 18 60