নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ৫ দিন পর গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গাজীপুর মহানগরের যুগিরতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। প্রতিপক্ষ প্রার্থীদের নানামুখী চাপে নিজের ও পরিবারের আত্নরক্ষার্থে আত্নগোপন করেছিলেন তিনি।
গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান নির্বাচনের তিনদিন আগে ২৫ নভেম্বর সকাল ৬টার দিকে মসজিদে যাওয়ার কথা বলে বাসা হতে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ থাকে। পরিবারের পক্ষ থেকে থানায় করা হয় সাধারণ ডায়েরি। এরপর একজন প্রার্থী নিখোঁজ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক তৎপরতা শুরু করেন।
কালিয়াকৈর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম তার খোঁজে অভিযান শুরু করেন। গাজীপুর জেলা গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক শহীদুল ইসলাম মোল্লা জানিয়েছেন, নিজের পর থেকে উদ্ধারের জন্য নানা তৎপরতা চালোনো হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করা হয়।
পরে গাজীপুর মহানগরের যুগিতলা এলাকা থেকে উদ্ধার করা হয় । তবে, কাউন্সিলর প্রার্থীর মেহেদী হাসান জানিয়েছেন, প্রতিপক্ষের নানামুখী চাপের মুখে নিজের ও পরিবারের সদস্যদের আত্নরক্ষার জন্য চট্টগ্রামে গিয়ে আত্নগোপনে ছিলেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের যুগিতলা এলাকা থেকে মেহেদীকে উদ্ধার করা হয়। নিজের পরিবার ও সন্তানদের রক্ষার জন্য নিজেই আত্নগোপন করে বলেও স্বীকারোক্তিমুলক জবানবন্ধী দিয়েছে জানান ওসি। ২৮ নভেম্বর অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
