×
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের ‘সিদ্ধান্ত’ আসছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন বিবেচনা করতে উপমহাদেশের কোনো আদালতে এমন নজির আছে কিনা- তা খতিয়ে দেখছি। আইনমন্ত্রী আনিসুল হক বুধবার বিকালে তার গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আবারও জানান, খালেদা […]

এবার প্রধানমন্ত্রীর কাছে মাফ চাইলেন মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাফ চাইলেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন মুরাদ। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছে মাফ চান। এর আগে গতকাল এক স্ট্যাটাসে ‘মা-বোনদের’ কাছে ক্ষমা চান তিনি। আজ মুরাদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ […]

৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তীব্র কুয়াশার কারণে রাত একটায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকে সহস্রাধিক যানবাহন। আর ভোগান্তিতে দক্ষিণ-পশ্চিম আঞ্চলের হাজারো যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান ও ঘাট কর্তৃপক্ষ জানায়, গত রাত […]

জাওয়াদের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়ে ভাঙছে মেঘনা

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জাওয়াদের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়ে ভাঙছে মেঘনা। মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বাড়ীঘর ফসলি জমি সবববিলিন হয়ে যাচ্ছে। বছরের সব মৌসুমেই ভাঙে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর উপজেলা। গেলো বর্ষা মৌসুমে ভাঙন পরিস্থিতি ছিল ভয়াবহ। সে ভাঙনে বিলীন হয়ে গেছে হাট-বাজার, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। অপূরণীয় ক্ষতি […]

পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতির পিতার ইন্তেকাল

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি রুহুল আমিনের পিতা এবং রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক আলহাজ্ব ইউনুস আলী মন্ডল (৭৫) মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ———- রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতেছিলেন। মৃত্যুকালে ৩ পুত্র ও ১ মেয়ে, নাতী […]

জামালপুরে এসপি প্রত্যাহারে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

জামালপুর প্রতিনিধি: জামালপুরে এসপি নাছির উদ্দীন আহমেদকে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে নেয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকিদাতা ওই এসপিকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনের চতুর্থ দিনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রেসক্লাব চত্ত্বরে চলে এ অবস্থান […]

মুরাদের নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল, কুশপুত্তলিকা দাহ

জামালপুর প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেয়ার খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল আরামনগর বাজার ট্রাক মালিক সমিতির মোড় থেকে শুরু করে […]

মুরাদের অশ্লীল অডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সব আপত্তিকর বক্তব্য সম্বলিত অশ্লীল ভিডিও-অডিও রেকর্ড অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মৌখিক নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একদিনের মধ্যে এই অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ […]

জাওয়াদের প্রভাবে লক্ষ্মীপুরে ৩দিন গুড়ি বৃষ্টি, জনজীবন স্থবির!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে লক্ষ্মীপুর ও পাঁচ উপজেলা রামগঞ্জ রায়পুর কমলনগর-রামগতি ও চন্দ্রগঞ্জ উপজেলার সর্বত্রই রবিবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাতদিন অবিরাম চলছে একই রকম বৃষ্টি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাস্তা ঘাট বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হয়েছে। প্রয়োজনে বাড়ি থেকে […]

আন্দোলনের ৩য় দিনেও জামালপুরে এসপির সঙ্গে ওসিরও প্রত্যাহার দাবি

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সাংবাদিকদের পিটিয়ে চামড়া তোলা নিয়ে পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দীন আহমেদের আপত্তিকর বক্তব্য ও ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকির ঘটনায় জেলাজুড়ে কর্মরত সাংবাদিকদের অব্যাহত আন্দোলনের ৩য় দিনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পুলিশ সুপারকে বাঁচাতে অপতৎপরতা ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনকারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম খানেরও প্রত্যাহারের দাবি জানিয়েছেন […]

পাঁচবিবিতে সুইসাইড নোট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে ফাতেমা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টায় উপজেলার বাগজানা ইউনিয়নের ভূইডোবা গ্রামে। নিহত ফাতেমা ঐ গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তবে প্রেমিকের প্রত্যারণার স্বীকার হয়ে লোক লজ্জার ভয়ে […]

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ১৫ কিমি পূর্বদিক থেকে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, গত ১ ডিসেম্বর ১৩ জেলেসহ একটি ফিশিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এ […]

নারায়ণগঞ্জে ফের বাসায় আগুন, ২ শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় ধুপতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের একটি বাসায় গ্যাস থেকে আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) ভোরে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। দগ্ধরা হলেন, সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), ছেলে মাহিদ (১৩), ছেলে আরশ (৩)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক […]

লক্ষ্মীপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের প্রাইভেট হাসপাতালে অ্যানেসথেসিওলজিস্ট ছাড়াই এক প্রসূতির অপারেশন করায় মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ। শনিবার বিকেলে শহরের নিউ আধুনিক হাসপাতালে (প্রাইভেট) এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও সিভিল সার্জন আব্দুল গাফফারের অবহেলাই এ প্রসূতির মৃত্যুর কারণ বলে মৃত প্রসূতির স্বজনদের অভিযোগ। প্রসূতির মৃত্যুর পর সন্ধ্যায় তার বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের দরজা জানালা […]

সেবা দেওয়া ছাড়া প্রজাতন্ত্রের কর্মচারীরা অশোভন আচরণের অধিকার রাখেন না: তথ্য প্রতিমন্ত্রী

রাজন্য রুহানি, জামালপুর: তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় প্রতিপালিত হয় প্রজাতন্ত্রের কর্মচারীরা। সেজন্য সাধারণ জনগণসহ সবার সঙ্গেই তাদের ভাষা ও ব্যবহারে মার্জিত, শোভন ও শালীন বোধ থাকা বাঞ্ছনীয়। সেবা দেওয়া ছাড়া তারা কারো সঙ্গেই কোনো অশোভন আচরণ করার অধিকার রাখেন না। এটা আমার কথা নয়, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ […]

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা খতিয়ে দেখছি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার বিচার প্রশাসন ইনস্টিটিউটে আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সঠিক চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। […]

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে র‌্যাবের দাবি, নিহতরা জলদস্যু বাহিনীর সদস্য। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম […]

ভোট ছাড়াই চেয়ারম্যান হতে চান নৌকার প্রার্থী ইউসুফ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের আওয়ামীলীগ মনোনীত একজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে চাচ্ছেন। এজন্য প্রতিপক্ষ মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের মনোননয়নপত্র উঠিয়ে নিতে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। নির্বাচনী মাঠে কোন প্রার্থী না থাকলে তার ১৫-২০ লাখ টাকা বেঁচে যাবে, তা না হলে প্রতিদ্বন্ধি প্রার্থীর সাথে শক্রতা সৃষ্টি হবে বলে […]

জামালপুরে এসপির প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকির প্রতিবাদে এসপি মো. নাছির উদ্দীন আহমেদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের দয়াময়ী চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ ও ঘাতক দালাল নির্মুল কমিটি এতে অংশ নেয়। জামালপুর জেলার […]

কেরানীগঞ্জের দোলেশ্বর মসজিদকে ইউনেস্কো পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ঢাকার কাছে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত প্রায় দেড়শ বছরের পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। পহেলা ডিসেম্বর ইউনেস্কোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিস থেকে অনলাইনে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। এশিয়া প্যাসিফিক অঞ্চল -ফিজি থেকে শুরু করে কাজাখাস্তান পর্যন্ত বিভিন্ন দেশের শ্রেষ্ঠ […]

1 13 14 15 16 17 60