×

চিহ্নিত চাঁদাবাজ শাওন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না রাজশাহীর চারঘাট উপজেলার চিহ্নিত সন্ত্রাসী সাবিরুল ইসলাম ওরফে শাওনের (২৬)। তার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় সরকারি কাজে বাধাদান. চাদাবাজি এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলা থেকে বাঁচতে শাওন দীর্ঘদিন ধরে নিজেকে আড়াল করে রাখলেও গতকাল রবিবার দুপুরের দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত শাওন উপজেলার মোক্তারপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু জানান, শাওন নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করতে বিভিন্ন সময় চারঘাটের ঐতিহ্য হিসেবে রাজশাহী ক্যাডেট কলেজ, পুলিশ একাডেমীসহ নিরিবিলি নামক পিকনিক স্পটে ঘুরতে আসা বাইরের যুবক-যুবতীদের হেনস্থা করে তাদের  কাছ থেকে মোবাইল ফোন, মুল্যবান জিনিসপত্র এবং তাদের বিরুদ্ধে পরিবারের নিকট অশ্লিল তথ্য প্রদানের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এসব বিষয় ছাড়াও বিভিন্ন মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কায়দায় টাকা আদায় ছাড়াও কখনও কখনও পুলিশ পরিচয়ে চাঁদা দাবির ঘটনা ঘটাতো।