মুণ্সিগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার অর্থাত প্রায় পৌনে ৬ কিলোমিটার দৃশ্যমান হলো।মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর পিলারের ওপর সেতুর ৩৮তম স্প্যান বসানো হয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৭তম স্প্যান ‘২-সি’ বসানোর ৯ দিনের মাথায় ৩৮তম স্প্যান ‘ওয়ান-এ’ বসানো সম্পন্ন হলো। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার।
তিনি আরও জানান, এ মাসে ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯তম স্প্যানটি বসানোর কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসে ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১২ ও ১৩ নম্বর পিলারে সর্বশেষ ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানোর কথা রয়েছে।
