×

নতুন পরিচয়ে প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের দ্যুতি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের ‘পজ়িটিভ চেঞ্জ’ কর্মসূচির জন্য শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই সেই খবর টুইট করে জানিয়েছেন তার ভক্তদের। আগামী বছর তিনি লন্ডনে যাবেন এবং এই নতুন দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল প্রিয়াঙ্কার। তাই ফ্যাশন ইন্ডাস্ট্রির বদলে যাওয়া রূপ-রং সম্পর্কে প্রত্যক্ষ ধারণা রয়েছে তার। গত বছর মেট গালার মঞ্চে ‘লেডি ক্যাম্প-এর বেশে দুনিয়াকে চমকে দিয়েছিলেন তিনি। তার আগামী কর্মসূচি নিয়ে এখনই বিশেষ কিছু বলেননি অভিনেত্রী। তবে খবর, ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২০-এর আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করবেন প্রিয়াঙ্কা। করোনার কারণে এ বছর পুরোপুরি ভার্চুয়াল প্ল্যাটফর্মে হবে অনুষ্ঠানটি।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া