×

ভারতী’র পর এবার হর্ষ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঢাকা :  দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে আজ রবিবার সকালে ভারতীয় কমেডিয়ান ভারতী সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গতকাল শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছিল এনসিবি। টানা ১৫ ঘণ্টা জেরার পর আজ সকালে তাকে গ্রেফতার হন হর্ষ। এর আগে শনিবার রাতেই মাদক মামলায় গ্রেফতার হন ভারতী।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে তারকাদের মাদক ব্যবসার বিষয়টি সামনে আসে এনসিবির। তারপরই বিভিন্ন তারকার বাড়িতে তল্লাশি চালাতে শুরু করে তারা।

এনসিবি সূত্রে জানা যায়, এক মাদক বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের সময়ই ভারতী এবং তার স্বামী হর্ষের নাম উঠে আসে। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ভারতী এবং তার স্বামী হর্ষ দু’জনেই গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এনসিবি।

এর আগে ছোট পর্দার অ্যাবিগেইল পাণ্ডে, সোনম জোহরদের বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি। মাদককাণ্ডে জেরা করা হয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিংদেরও।