×

চারঘাটে বিশ্ব যক্ষা দিবস পালিত


মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : ‘‘মুজিব বর্ষের অঙ্গিকার যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও ডেমিয়েন ফাউন্ডেশন, রাজশাহীর সহযোগীতায় মিলায়তনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডা. শংকর কুমার বিশ্বাস, শিশু বিশেষজ্ঞ ডা: শেখ মোহাম্মদ রাশেদুল, অর্থপেডিক ডা. আতিকুর রহমান, ডা. মৌসুমি ইসলাম, উপজেলা স্বাস্থ্য বিভাগের হিসাবরক্ষক আল মাহমুদ ও যক্ষা বিভাগের টিএলসি মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।