×

রাজশাহীতে সিসি ক্যামেরা স্থাপনে কমেছে অপরাধ প্রবনতা-আরএমপি কমিশনার



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিসি ক্যামেরা স্থাপনে মহানগরে বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রায় শূন্যের ঘরে। শতভাগ অপরাধ মুক্ত শহর গড়তে আরএমপি কাজ করছে। রাজশাহী সিটিকে আধুনিক শহর করতে কাজ করছে মেয়র। এই শহরকে সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে মেয়র এর সাথে কাজ করছে আরএমটি ইউনিট।    
সম্প্রতী ৫’শটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে জেলা শহরে। যার কারনে সিটির বিভিন্ন স্থানের চলমান ঘটনা এখন হাতের মুঠোয়। বর্তমান প্রধানমন্ত্রীর আধুনিক বাংলদেশ গড়ার সুফল পাচ্ছে দেশের জনগন, সরকারী দপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনী। দেশ আজ বিশ্বের সাথে প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে । উন্নয়নশীল দেশের তালিকায় এখন বাংলাদেশ। এই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করতে হবে বলে জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকি।


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরএমপি পুলিশ কমিশনার বলেন, সিটি মেয়র এএইসএম খায়রুজ্জামন লিটন ইতোমধ্যে রাজশাহী শহরকে আধুনিক শহরে রপান্তর করেছেন। পরিস্কার পরিচ্ছন্ন শিক্ষার নগরীকে প্রাকৃতি সবুজ সমারহে সাজাতেও তিনি অক্লান্ত কাজ করছেন। এই উন্নয়ন ধারাকে অক্ষুন্ন রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রে কাজ করছে আরএমপি ইউনিট।


এই শহর থকে কিশোর গ্যাং এর কার্যকলাপ নিরষন করা হয়েছে। মাদক সেবন ও ব্যবসা, চুরী, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রায় মুক্ত। জেলা মহানগর এলাকায় ৫শটি সিসি ক্যামেরা স্থাপনের পর অনেক ছোট ছোট অপরাধ তড়িৎ সমাধান দিতে পারছে আরএমপি পুলিশ ইউনিট। কন্টোল রুম থেকে প্রত্যেক সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধের ধরণ নিশ্চিত করা হচ্ছে। শহরের মধ্যে সড়ক দূঘটনার আসল রহস্য উৎঘাটন করে তার বিরুদ্ধে সঠিক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রকৃত অর্থে কর্তব্যরত পুলিশ সদস্যের আচরণ বিধি এবং সাধারন জনগনের সাথে পুলিশের পেশাগত দায়িত্ব অনুধাবন করা যাচ্ছে বলে জানান, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকি। র