মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে মডেল থানা পুলিশ পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ৫জনসহ ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন নাটোর জেলার সিংড়া লালোর গ্রামের মৃত অতুল চন্দ্রের ছেলে শ্রী উৎপল সমাজদার (৩৫),রাজশাহী রাজপাড়া থানার মৃত লৎফর রহমানের ছেলে মাহমুদ, সেলিম রেজা জনি (৩০), লিখন আলী (৩০), রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের সেলিমের ছেলে সনি (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে এসআই মোজাহার এর নেতৃত্বে টহলরত পুলিশ এম্বুলেন্স যোগে রোগী সেজে রাজশাহী ক্যাডেট কলেজ এর সামনে আসলে সন্দেহবশত আটককৃত আসামীদের ব্যবহৃত গাড়ীটির গতিরোধ করে। এম্বুলেন্স গাড়ীটি তল্লাশি করলে গাড়ীতে বহনকৃত মাদকসহ ৫জনকে আটক করে গাড়ীসহ আসামীদের থানায় নিয়ে আসে।
একইরাতে আস্করপুর গ্রামে সন্দেহজনকভাবে চলাফেরা করার অপরাধে পুলিশের আরেকটি টহল দল এর অভিযানে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, হাসান আলীর ছেলে হাসিব আলী (২০), হাসেম আলীর ছেলে হাসিবুর রহমান ওরফে শান্ত (১৯), আসকান আলীর ছেলে মাসুম (২০), রফিকুল ইসলামের ছেলে রাসেল (২০) সর্বসাং পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রাম।
অপরদিকে সরদহ ইউনিয়নের আস্করপুর গ্রামে চুরি হওয়া একটি ভ্যান ও দুইটি ছাগল মডেল থানা পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করেন মডেল থানার ওসি।
মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ জাহাঙ্গীর আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন চারঘাটকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এবং মঙ্গলবার সকালে আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
