×

টিটিএন’এ প্রকাশিত সংবাদে চেয়ারম্যান আজিজ এর প্রতিবাদ 

তাহজীবুল আনাম, কক্সবাজার : গত (২৫ মার্চ) বৃহস্পতিবার টিটিএন নিউজে প্রকাশিত টেকনাফ বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন ১ নং ওয়ার্ডের আচারবুনিয়া গ্রামে জমি বিরোধকে কেন্দ্র গর্ভবতী মহিলা আজিজা বেগম সহ পাঁচ নারীকে দলবল নিয়ে মারধর করেছে বলে যে অভিযোগটি টিটিএন এ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন।
টিকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন একটি প্রেস নোটের মাধ্যমে লিখিতভাবে জানান, বিরোধীয় জমি তার ক্রয়কৃত সম্পত্তি, সেখানে অন্য কারো মালিকানা নেই। মূলত চেয়ারম্যানের জমিতেই আজিজা বেগম গং রা  অবৈধভাবে অনুপ্রবেশ করে ঘেরাবেড়া ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ সহ ঘটনাস্থলে গিয়ে এ দৃশ্য অবলোকন করে পরে অনুপ্রবেশকারীদের জমির দখল ছেড়ে দিতে অনুরোধ করেন। শুধু তাই নয় পুলিশও তাদের ওই জমি ছেড়ে দিতে বলেন।
তবে সেখানে কোন ধরনের অপ্রীতিকর, গালিগালাজ ও মারধরের ঘটনা ঘটেনি।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানিয়েছেন, এ ধরনের কোন ঘটনা তার জানা মতে ঘটেনি। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মনগড়া, বানোয়াট ঘটনার সৃষ্টি করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান আরো জানান, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তার প্রতিপক্ষের লোকজন আজিজা বেগমদের ব্যবহার করে উদ্দেশ্য হাসিলের জন্য উক্ত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে উস্কানি দিয়ে যাচ্ছেন। আমি উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।