ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী :
প্রধান মন্ত্রীর মিশন এন্ড ভিশন বাস্তবায়নে প্রথম ধাপে সারা বাংলাদেশে ১শতটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনা করা হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলার সদ্য নতুন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২০২১ শিক্ষাবর্ষ ৬ষ্ঠ ও ৯ম শ্রেনীতে ২টি সেশনে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (প্রশাসন ও উন্নয়ন) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রানালয় এর অতিরিক্তি সচিব মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথি (প্রশাসন ও উন্নয়ন) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রানালয় এর অতিরিক্তি সচিব মোঃ মনিরুজ্জামান তার বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের প্রতি ভালবাসার অটুট বন্ধন এবং আধুনিকায়নে বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের একটি ধাপ হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন করা। বিশ্বের উন্নত দেশগুলো কারিগরি শিক্ষার কারণে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কারনে বাংলাদেশ ১৭শতাংশে উন্নতি করেছে । অথচ সিঙ্গপুরের অবস্থান রয়েছে ৬৫%, জাপান, র্জামানসহ বিভিন্ন দেশের কারিগরি শিক্ষার ৬৫-৮০% হারে এগিয়ে চলেছে।
এদেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। যার লক্ষ মাত্রায় সারা দেশে কারিগরি শিক্ষায় জোড় দেয়া হচ্ছে। তার ধারাবাহিকতায় ১৫ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে তমা কন্সট্রাকশন লিঃ চারঘাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের কাজটি শরু হয় ২০১৮ এর মার্চে এবং শেষ হয়েছে এপ্রিল এর ২০২০ সালে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হয়েছে।
চারঘাট-বাঘার এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্ঠায় প্রথম ফ্রেজে ১শত কারিগরি স্কুল এন্ড কলেজের মধ্যে চারঘাট উপজেলা পেয়েছে একটি। সর্বোপরি প্রথম ২৫ টি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শরু হয়েছে তার মধ্যেও চারঘাটের কারিগরি স্কুল এন্ড কলেজ রয়েছে। যার দরুন ৬ষ্ঠ এবং ৯ম শ্রেনীতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধ সভার ব্যবস্থানা করেছে চারঘাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং আয়োজন করেছে উপজেলা প্রশাসন। পরবর্তি ধাপে (২০২০-২০২৫) ২৫টি এবং তার পওে ২১টি এভাবেই ৩২৯টি কারিগরি স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন করা হবে। এর ধারাবাহিকতায় দেশের ২৩টি উপজেলায় বিশ্বমানের কারিগরি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। পরিশেষে সকলের সহযোগিতায় দেশ এগিয়ে যাবে এবং প্রধান মন্ত্রীর উন্নয়নের হাতকে শক্তি শালি কররা আহবান জানান প্রধান অতিথি।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ফেরদৌস খান, রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল এর অধ্যক্ষ ওমর ফারুক, রাজশাহী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুমন রানা, চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (ভারপাপ্ত) অধ্যক্ষ শামছুল হক। ওই সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ডেইলি এন্ডাসট্রি পত্রিকার রাজশাহী ব্যুরো চিফ ওবায়দুল ইসলাম (রবি)সহ বিভিন্ন মিডয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
