×

মহানায়কের প্রস্থান

ম্যারাডোনা। একজন মহান মহানায়ক। তিনি শুধুমাত্র খেলোয়ার ম্যারাডোনা নন। তিনি তাঁরও অনেক উর্দ্ধে। তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বর্জ্যকন্ঠ। তিনি বিপ্লবী। তিনি উচ্চকিত সব রকম শোষনের বিরুদ্ধে। তাইতো বার বার তাকে পুজিঁবাদের রোষানলে পড়তে হয়েছে। বলা হয়ে থাকে ১৯৯০ বিশ্বকাপে তাকে জোড় করেই বহিস্কার করা হয়েছে। মাদক একটি উছিলা মাত্র। প্রকৃত সত্য হচ্ছে তার প্রতিবাদি মনোভাব।

কিন্তু পুঁজিবাদের রোষানল বা সাম্রাজ্যবাদ কোন কিছুই ম্যারাডোনাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বিশ্বের ম্যারাডোনা। তিনি মানবতার প্রতিক। তিনি শোষিতের কন্ঠস্বর। ম্যারাডোনা হয়ে উঠতে উঠতে ততদিনে চে’ গত হয়েছেন। ফিদেল ক্যাস্ট্রো, চে গুয়েভেরা, হুগো শ্যাভেজ সমসাময়িক এইসব বিপ্লবের মহানয়কদেরও নায়ক একজনই! তিনি ম্যারাডোনা।

ম্যারাডোনার মহাপ্রয়ানে কোন মাতম নয়। তিনি ইহলোক প্রস্থান করেছেন মাত্র। কিংবদন্তি পেলে ঠিকই বলেছেন, আমরা স্বর্গে একসাথে ফুটবল খেলবো। আমাদের পৃথিবীও আরো অনেকদিন ম্যারাডোনার সাথে থাকবে। অন্ততঃ বিশ্বের এই প্রজন্ম তাকে রাখবে হৃদয়ের মনিকোঠায়। ফুটবল যতদিন থাকবে ম্যারাডোনাও থাকবে। একজন মহানায়ক ম্যারাডোনা বেঁচে থাকবে অনন্তকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *