নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
আজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।
আইজিপি শোকবার্তায় বলেন, খন্দকার মুনীরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সাংবাদিকতা শুরু করেন। পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি হল।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, খন্দকার মুনীরুজ্জামান (৭২) আজ ২৪ নভেম্বর সকাল ৭টা ২০ মিনিটে করোনা পরবর্তী শারীরিক জটিলতায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
