×

দুঃসময়ে মানুষের পাশে মেয়র জাহাঙ্গীর আলম

মোহাম্মদ আলম : বিশ্বব্যাপি মানুষের চরম দুঃসময়। জনবহুল এবং শ্রমিক অধ্যুষিত গাজীপুর সিটিতে অসহায় মানুষের হাহাকার যেন আরো বেশী চোখে পরে। পথে পথে পোশাক শ্রমিকের আন্দোলন। বেসরকারি শিক্ষকদের আহাজারি। আর রোজি খাটা মানুষের হাহাকারে আকাশ ভারি হয়ে উঠে। আরও একবার এই চরম দুঃসময়ে ওইসব মানুষের পাশে দাড়িয়েছেন মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। সবাইকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন। তিনি নিজে হাতে এসব অর্থ সহায়তা তুলে দেন।

প্রায় দেড় বছর স্কুল বন্ধ। বেসরকারি শিক্ষদের বেতন নাই। সরকারীভাবে প্রনোদনাও দেয়া হয়েছে। কিন্তু সেটাতো বছরে মাত্র একবার। কোনদিন হয়ত এইসব শিক্ষক কল্পনাও করেননি এভাবে তাদের দ্বারে দ্বারে হাত পাততে হবে। অন্য কাজ করবেন করোনার কারনে সে সুযোগও নাই। পরিবারের ক্ষুধা মেটাতে তাই হাত পাতা ছাড়া কোন গতি ছিলো না। সোমবার ১৯ জুলাই মহানগরের হাজার হাজার বেসরকারি শিক্ষক মেয়রের অনুদানের টাকা পেয়েছেন। ওইসব শিক্ষক লাইনে দাড়িয়ে মেয়রের হাত থেকে অর্থ সহায়তা গ্রহন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক ভাইরাল হয়। মাস্কের আড়ালেও ওইসব শিক্ষকের চোখে মুখে স্বস্তির ঝিলিক লক্ষ্য করা গেছে। অন্ততঃ ঈদে পরিবারের মুখে কিছু ভালোমন্দ তুলে দেয়া যাবে এই ভেবে।

তাছাড়া মেয়র মহানগরের সকল মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, মহানগর মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষকে আর্থিক সহায়তা দিয়েছেন। টাকার অংকে তা কোটি কোটি। তবে তার থেকেও বড় কথা তিনি এটা সবসময় করছেন।

সবশেষ গতকাল সোমবার দিবাগত রাত ৩ টায় মহানগরের তিন সড়ক এলাকায় আন্দোলনরত স্টাইল ক্রাফট কারখানার সারে চার হাজার শ্রমিক কর্মচারিকে আড়াই কোটি টাকা দেন।

মহানগরের যেখানেই অসহায় মানুষের কথা তার কানে আসে তিনি সেখানে ছুটে যান। মানুষের প্রয়োজন বুঝে নিজের সাধ্যমত সহায়তা করেন। এটা মেয়র জাহাঙ্গীর আলমের অভ্যাসে পরিণত হয়েছে। বছরের পর বছর মহানগরে অসহায় মানুষদের দুঃসময়ে পরিত্রাতা হয়ে পাশে দাড়াচ্ছেন।

এমন দুঃসময়ে ওইসব অসহায় মানুষের পাশে দাড়িয়ে মেয়র জাহাঙ্গীর আলম অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সবসময় এ কাজটি করছেন। এটা সত্যিই অনেক ভাল কাজ। এভাবে সমাজের প্রতিটি বিত্তবান মানুষ অসহায়ের দিকে সাহায্যের হাত বাড়ালে সমাজে একজন মানুষও অনাহারে থাকবে না। জাহাঙ্গীর আলম একজন সত্যিকার জনদরদী নেতা। একজন মানুষের মত মানুষ। এমনটাই মনে করেন গাজীপুর মহানগরের ওইসব জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *