×

গাজীপুরে বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে সারা দেশের ন্যায় গাজীপুরের জয়দেবপুর শিববাড়ি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়টি করোনা হেল্প সেন্টার হিসেবে ঘোষণা দেয়া হয়।

করোনা হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন, মহানগর বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সরকার, করোনা হেল্প সেন্টারের প্রধান সমন্বয়কারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, করোনা মহামারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের দলীয় কার্যালয়গুলোকে করোনা হেল্প সেন্টার করার নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গাজীপুরের জয়দেবপুর শিববাড়ি রোডের বিএনপির দলীয় কার্যালয়টি করোনা হেল্প সেন্টার হিসেবে কার্যক্রম শুরু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *