×

গাজীপুর মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুর মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আওলাদ জান চৌধুরী ও মহাসচিব ডাঃ মো. মসিউর রহমানের যৌথ স্বাক্ষরে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে রমজান আলী মোল্লাকে সভাপতি ও রঞ্জুল ইসলাম রঞ্জুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে কাউন্সিলর সাইফুদ্দিন মোল্লাকে সিনিয়র সহ-সভাপতি, কাউন্সিলর ছাদেক আলী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, আবুল কালাম আজাদকে সহ-সভাপতি, এম.এ আলীম, আবুল হাসিম তালুকদার, আমজাদ হোসেন খান, মাসুম বিল্লাহ বিপ্লব, রিয়াজুল ইসলাম, মাহমুদুর রহমান রানাকে যুগ্ম-সাধারণ সম্পাদক, তোফাজ্জল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর হোসেন ভেন্ডারকে অর্থ সম্পাদক, সানোয়ার হোসেন তালুকদার লিটনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাহফুজা খানম কুহিনুরকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *