×

রাজশাহী বিভাগেকরোন টিকা কার্যক্রম শেষ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৬ জেলায় করোনা টিকা কার্যক্রম শেষ হয়ে গেছে। বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলা। চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় কিছু টিকা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ মে) এসব জেলায় শেষ দিনের মত টিকা দেয়ার কার্যক্রম চলেছে। নতুন করে টিকা না এলে এসব জেলায় আর টিকা কার্যক্রম চলবে না বলে গনমাধ্যমকে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।

‘নতুন করে টিকা না আসা পর্যন্ত ০৬ জেলায় টিকা কার্যক্রম চলবেনা। তবে এক-দুটি জেলায় একটি করে ভায়াল থাকতে সম্ভাবনা রয়েছে। বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে সামান্য কিছু টিকা আছে। গত মঙ্গলবার বগুড়ায় ৬০০ ভায়াল টিকা এসেছে। এক ভায়ালে ১০ জনকে টিকা দেয়া যাবে, সেই অনুপাতে কয়েকদিন কার্যক্রম পরিচালনা করা যাবে। রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, রাজশাহীর ৮৮৪ জনকে টিকা দেয়া হয়েছে। বর্তমান টিকা প্রদান কার্যক্রম শেষ। নতুন টিকা না আশা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘এখন তো প্রথম ডোজ টিকা দেয়া পুরোপুরি বন্ধ। কোন জেলায় যদি ভায়াল থাকে, সেটা দ্বিতীয় ডোজ হিসেবেই দেয়া হবে। প্রথম ডোজ নেয়ার ৮- ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেয়ার নিয়ম রয়েছে। আগামীতে কীভাবে নতুন করে টিকা দেয়া হবে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিন্ধান্ত নিবেন। রাজশাহী বিভাগের ৮ জেলায় ৬ লাখ ৬৪ হাজার জনকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় ৩ লাখ ৯২ হাজার জন। পরবর্তীতে প্রায় ২ লাখ ৭২ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ টিকার জন্য অপেক্ষায় থাকতে হবে।