×

রাজশাহীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন পালন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মদিন পালন করেছেন রাজশাহীর সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ। রোববার বিদসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রলীগ নেতা নফিকুল ইসলাম সেন্টু, হাবিবুর রহমান বাবু, মেরাজুল ইসলাম মেরাজ, মুক্তার আলী, জুবায়ের রুবন, আবদুল লতিফ, রুবেল হোসেন, হাসান, মিজানুর রহমানসহ সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ।