×

ইন্দুরকানীতে গণটিকা কার্যক্রম শুরু

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: সারা দেশের সাথে একযোগে পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পর্যায় করোনার গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলার ২ টি ইউনিয়নের পাড়েরহাট ইউনিয়ন পরিষদ ও সাবেক বালিপাড়া ইউনিয়ন পরিষদে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পাড়ের হাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল উপস্থিত ছিলেন।

টিকাদান কার্যক্রমের প্রথম দিনে এক একটি ইউনিয়নে ৩০০ জন করে দুইটি ইউনিয়নে ৬০০ জনের লক্ষমাত্রা নিয়ে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা প্রদান করেন। টিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগকে রেডক্রিসেন্ট সোসাইটি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, আইন শৃংখলা বাহিনী ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহোযোগিতা করেন।

সকাল থেকে শতঃস্ফূর্ত ভাবে ২৫ বছর তদূর্ধ্ব নারী পুরুষরা কেন্দ্রে এসে টিকা গ্রহন করেন।

অপরদিকে আগামী কাল (৮ আগষ্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পত্তাশী ইউনিয়নের ১৩নং ইন্দুরকানী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম চলবে।

প্রসংগত, স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য মতে, ৭ থেকে ১২ আগস্ট ছয় দিন চলবে টিকাদানের বিশেষ কর্মসূচি। এই ছয় দিনে সারা দেশে প্রায় ৩২ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে।