ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীতে কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে পর্ণগ্রাফী ছবি ও ভিডিও ধারণ বø্যাকমেইলে ৩ লাখ টাকা আদায়ে এক যুবক কে আটক করেছে আরএমপি পুলিশ। সোমবার রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত ব্যাক্তি হারুন-আর-রশিদ রশিদ (৩০) জেলার বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের সাধারণ প্রামাণিকের ছেলে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, কলেজ ছাত্রী বোয়ালিয়া থানায় গিয়ে একটি অভিযোগ করেন। অভিযোগ সূত্রমতে বিকাশ ব্যবসায়ী হারুন-অর-রশিদের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সর্ম্পকে তাদের মধ্যে দৈহিক মেলামেশা হয়। ওই ছাত্রীর প্রেমিক তার অজান্তে অশ্লীল ছবি ও ভিডিও চিত্র ধারণ করে।
কোন এক বিষয়ে তাদের মধ্যে আর কোন সম্পর্ক নেই। এই মাসের ১১ তারিখ বিকেলে ভুক্তভোগী জানতে পারে, তার সাবেক প্রেমিক হারুন মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন নামে একটি ফেসবুক আইডি খুলেছ। ওই এফবিএর পেইজে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র বিভিন্ন মানুষের ব্যক্তিগত মেসেঞ্জারে প্রেরণ করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তার সাবেত প্রেমিককে অনুরোধ করে বলে, ওই সকল ছবি এবং ভিডিও এফবি থেকে ডিলিট করার দাবি জানায়। কিন্ত অপরাধী ৩ লাখ টাকা দাবি করে। তার দাবি অনুযাীয় ৩ লক্ষ টাকা প্রদান করে ভুক্তভোগী। কিন্ত এরপরও আসামি তার কার্যকলাপ চালিয়ে যায় এবং আরো টাকা দাবি করে।
অভিযোগকারী বোয়ালিয়া থানার মামলার পর আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়েতা নেয়। পরে আসামি হারুন-অর-রশীদকে তার গ্রাম থেকে আটক করে এবং তার কাছে থাকা পর্ণগ্রফি উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস, বোয়ালিয়া জোনের এডিসি তৌহিদুল, বেয়ালিয়া মডেল থানার এসি ফারজানা নাসরিন।
