×

ত্রিশালে মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে চারজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে  মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত সাতজন।

গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রাঙামাটি এলাকায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে খাদে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, মাইক্রোবাসটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের পরিচয় শনাক্ত করা যায়নি।