×

ঢাকা-নবাবগঞ্জ সড়কে বজ্রপাত নিরোধক তাল বীজ রোপণ

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ : ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুইপাশে বজ্রপাত নিরোধক তাল বীজ রোপণ করছে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আজ ২৩ নভেম্বর প্রায় ৫ হাজার তাল বীজ রোপণ কর্মসূচী শুরু হয়েছে বলে জানিয়েছেন দলনেতা মোঃ রইস উদ্দিন মিলন।

স্কাউট সদস্য মোঃ নজরুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রসাশনের পক্ষ থেকে নবাবগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুইপাশে বৃক্ষরোপণ করা হচ্ছে। স্বেচ্ছাশ্রমে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট দল বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই সড়কের দুইপাশে তাল বীজ রোপণ করছে।

রইস উদ্দিন বলেন, তালগাছ প্রাকৃতিকভাবে বজ্রপাত নিরোধক হিসেবে কার্যকর। অপরিকল্পিতভাবে তাল গাছ কর্তনের ফলে দেশে আশংকাজনকভাবে বর্জ্যপাত বেড়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তালগাছ অত্যন্ত উপকারি। তাই জেলা প্রসাশকের নির্দেশে তারা তাল বীজ রোপণ করছেন।