×

টঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করলেন যুবদল নেতা হাজী জসিম উদ্দিন ভাট

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ৫৫নং ওয়ার্ড এর চুড়ি ফ্যাক্টরী মহল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ জন অসহায়দের মাঝে মঙ্গলবার খাবার বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, জসীমউদ্দিন, আলমগীর হোসেন ভাসানী, সিদ্দিকুর রহমান ডুবলী, আমির হোসেন, নজির আহমেদ, ইব্রাহিম মিয়া, আব্দুর রহমান বাবু, নূর আলম দুলাল, লোকমান হোসেন, মোর্শেদ আলম, আব্দুল মান্নান মিয়া, আবু মিয়া, মনিরুজ্জামান, সাইদুল ইসলাম সুমন, আলম মিয়া, আরিফ মিয়া, বাছেদ মিয়া, কামাল গান্ধী, সাইফুল ইসলাম সাবু, সফিকুর ইসলাম রায়হান, সোহাগ মিয়া, ফেরদৌস, রাজ্জাকসহ বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।

এসময় হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে জাতীয়তাবাদী যুবদল অতীতে অসহায় মানুষের পাশে ছিলো। বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ।