নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাগ্রত চৌরঙ্গী খ্যাত গাজীপুর চান্দনা চৌরাস্তায় জঙ্গিবাদ, মৌলবাদ ও উগ্রসাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার বেলা ১২টায় মহানগরীর চান্দনা চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চান্দনা স্কুল গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডএ অবস্থিত জাগ্রত চৌরঙ্গীতে বিক্ষোভে মিছিলের পর চান্দনা স্কুলের গেটে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক হাজী আব্দুল কাদের মিয়া, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে মোটর শ্রমিক লীগের মহানগরের সভাপতি মোহাম্মদ সোবহান, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল আলিম, হাজী শামসুল হক, মহিলা আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা বেগম, সফিউদ্দিন চালান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
