মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন এর উন্নয়নমেলার সমপানী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে অনুষ্ঠিত দুই দিন ব্যাপি এই কর্মসূচীর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এরপর বর্নিল সাজে বর্ণ্যাঢ্য র্যালির আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উন্নয়নমেলায় অংশগ্রহনকারী প্রশাসনের বিভিন্ন দপ্তর ও এনজিও বাংলাদেশ সরকারের এক অনন্য অর্জন ও উন্নয়নমূলক তথ্য ভিডিও প্রদর্শনের মাধ্যমে আগত জনগনের মাঝে তুলে ধরেন। রবিবার বিকালে উন্নয়নমেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও সৈয়দা সামিরা, পৌর মেয়র একরামূল হক, সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রাণী কৈরি, কৃষি অফিসার লুৎফুন নাহার, সিনিয়র মৎস্য অফিসার ওয়ালিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল অফিস ডিজিএম মোক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, মডেল থানার উপ পরিদর্শক মনিরুল ইসলামসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
