×

কালাইয়ে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের র‌্যারে অভিযানে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আব্দুল গাফ্ফার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার গভীর রাতে উপজেলার পাইকপাড়া পাকার মাথায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল সহ তাকে আটক করে।

র‌্যাব -৫ , সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ৩৮০ পিসসহ ট্যাবলেটসহ তাকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো বলেন, ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতিবয়সী তরুণদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

পরে আটক আসামীকে বিরুদ্ধে কালাই থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।