×

ইন্দুরকানীতে বীর মুক্তিযোদ্ধা “শহিদুল আলম গণি” রাষ্ট্রীয় মার্যাদায় সমাহিত

ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে মধ্য ইন্দুরকানী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ইউপি সদস্য “মাস্টার শহিদুল আলম (গণি) কে রাষ্ট্রীয় মার্যাদায় সমাহিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্বরে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে তার নিজ বাড়িতে দাফন করা হয়।

ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান ছাড়াও মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোবারক আলী হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডসহ জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। সকলেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

গত বুধবার (০৮ ই ডিসেম্বর) সকাল সাড়ে ৮.৩০ ঘটিকার সময়ে ব্রেইন স্ট্রোক করে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।