×

ইন্দুরকানীতে নৌকার মনোনয়ন পেতে মতবিনিময় সভায় জনতার ঢল

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃপিরোজপুররের ইন্দুরকানীতে ০৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার মনোনয়ন পেতে মতবিনিময় সভা করেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন মাঝি। রোববার সন্ধা ৬টায় ইউনিয়নের জোমাদ্দার হাট মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় জনতার ঢল নেমে আসে।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ০৫নং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান স্বপন মাঝি। আরো বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোদাচ্ছের আলী হাওলাদার, ঢাকা পল্লবী থানা যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক এহসান রনি তালুকদার, ইউনিয়ন যুবলীগ সাবেক যুগ্ন আহবায়ক বাপ্পি মোল্লা, কৃষকলীগ সাধারন সম্পাদক আঃ রহিম খান, সেচ্ছাসেবকলীগ আহবায়ক রাজু হাওলাদার, মাস্টার শফিকুল ইসলাম তালুকদার, রবিউল মাঝি, রাজু খান, আবু খান, সুমন প্রমুখ।

সভায় প্রধান বক্তার বক্তব্যে মিজানুর রহমান স্বপন মাঝি বলেন আমি দীর্ঘ ৩৮ বছর ধরে আওয়ামীলীগ এর সাংগঠনিক কার্যক্রমে জড়িত থেকে দলের দুর্দিনে সাধারন মানুষের পাশে ছিলাম। আমার পরিবারের সকলে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। আমার দীর্ঘদিনে দলিয় কর্মকান্ডের আলোকে আমার আত্মবিশ্বাস আমি এবারের নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাবো। আমার রাজনৈতিক ক্যারিয়ারে আমি কোন দুর্নীতি করিনাই, আমি অন্যায় ভাভে কাউকে হ্যানস্তা করি নাই, আমার বংশের কেউ কারো উপর অন্যায় বা জুলুম করে নাই এই আত্মবিশ্বাসের আলোকে আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার মতবিনিময় সভাকে জনসমুদ্রে পরিনত করেছেন আপনারা।

এসময় বক্তারা আলোচনা সভায় বলেন, আমরা চাই আমাদের সুখে-দুঃখে যে পাশে ছিল দলের দুর্দিনে যাকে কাছে পেয়েছি সেই মিজানুর রহমান স্বপন মাঝি যেন আওয়ামীলীগ এর মনোনয়ন পেয়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারে। তাইলে আমরা মাঠে থেকে কাজ করবো এবং নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনবো। আর যদি আওয়ামীলীগে কোন অনুপ্রবেশকারী (নব্য আওয়ামীলীগ) কে মনোনয়ন দেয়া হয় তাইলে আমরা ভোট কেন্দ্রে যাবনা।