×

ইন্দুরকানীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও আইডি কার্ড বিতরন

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকার ৪ টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহীন হাওলাদার সাধারন সম্পাদক ইন্দুরকানী উপজেলা (জেপি), বিশেষ অতিথি ছিলেন ৩নং বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু ও শহিদুল আলম দোদুল সিনিয়র সহ-সভাপতি ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি), সভায় সভাপতিত্ব করেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নরে সভাপতি শহিদুল ইসলাম।

এসময় সভায় সংগঠনের সদস্যদেরকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিশেষ অতিথি আলহাজ্ব শাহীন হাওলাদার, সংগঠনের সভাপতি- শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, আঃ রহিম খান, বাদশা হাওলাদার, কামাল শেখ, আলতাফ জোমাদ্দার, সুলতান শেখ, মোঃ শাহিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাওলাদার।