নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :
নগরকান্দা পৌরসভার নব-নির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকার ও তার স্ত্রীসহ চারজন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বুধবার রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার কালিয়ার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
