×

বড় অংকের দান করলেন বিরাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি তার আয়ের পুরোটাই দান করবেন স্বাস্থ্যসুরক্ষা বিপণন সংস্থা ‘ভাইজ-এর তহবিলে। সংস্থাটি দুঃস্থ শিশুদের নিয়ে কাজ করে এবং এই সংস্থার ব্রান্ড এম্বাসেডরও তিনি।

এই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিরাট এই টাকা পৌঁছে দিতে চান ১০ হাজার দুঃস্থ বাচ্চাদের কাছে। এই শিশুদের সকলেই অপুষ্টির শিকার। তাদের খাওয়ার ব্যবস্থা করার জন্যই এই পদক্ষেপ নিচ্ছেন ভারত অধিনায়ক।

এ প্রসঙ্গে বিরাট বলেন, ‘ভারতে অপুষ্টির বিরুদ্ধে যে লড়াই চলছে, তার অংশ হতে পেরে আমি গর্বিত।’ ভাইজ-এর প্রতিষ্ঠাতা অক্ষত জৈন বলেন, ‘আমরা বিরাটকে ব্র্যান্ড এম্বাসাডর হিসেবে বেছে নিয়েছি কারণ শৃঙ্খলা, কঠোরতা এবং প্রস্তুতির বিশ্বমানের প্রতীক সে।’

করোনার বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী সংস্থার বিভিন্ন পণ্যকে তুলে ধরেছেন বিরাট। তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়রা হিরোর আখ্যা পাই। কিন্তু আসল হিরো তারাই, যারা নিজেদের জীবন বিপন্ন করে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। ভাইজ-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কারণ আমার মনে হয় এভাবে আমি ভারতবাসীর সঙ্গে এক হয়ে উঠতে পারছি।’

সূত্র : এনডিটিভি