নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরে চাকুরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জেলার রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্ক এলাকা থেকে এক যুবকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃত মো. আবু হানিফ গাজীপুর মেট্রােপলিটনের বাসন থানার ইটাহাটা গ্রামের মৃত আনছার আলীর ছেলে। সে পেশায় একজন গ্যারেজ মেকানিক। এ ঘটনায় বৃহষ্পতিবার গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।
র্যাবের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত সাত মাস আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকার ভিকটিমকে (২৩) সিভিল এভিয়েশনে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। ওই সম্পর্কের জেরে ভিকটিম নারীকে বিভিন্নস্থানে নিয়ে গিয়ে অভিযুক্ত হানিফ ধর্ষন করে আসছে। ওই ধর্ষনের খবর কাউকে জানালে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়। ভিকটিম এ বিষয়ে র্যাব-১ এর গাজীপুর কার্যালয়ে অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার রাত ৭টার দিকে গাজীপুর সদর থানার ন্যাশনাল পার্ক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবু হানিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হানিফ র্যাবের কাছে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। বৃহষ্পতিবার ওই ঘটনায় ভিকটিম গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে গাজীপুর মেট্রােপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
