নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গী টিএন্ডটি বাজার এলাকায় গাড়ি চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রাশিদা বেগম(৫১) টঙ্গী ৪৭নং ওয়ার্ড শিলমুন জাম্বুরারটেক এলাকার বাসিন্দা।
বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনার সময় স্থানীয় জনতা গাড়িটি আটক রয়েছে থানা পুলিশে সোর্পদ করে। এঘটনায় নিহতের ভাই মাসুদ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন।
জান যায়, ঘটনারদিন সন্ধ্যায় টিএন্ডটি সিটি হাসপাতালে রোগী দেখে বাসায় ফেরার পথে কালিগঞ্জগামী একটি কাভার্ডভ্যান ওই নারীকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়,পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।
এব্যাপারে থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
