নিজস্ব প্রতিবেদক, টঙ্গী:
গাজীপুরের টঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকিদাতা ও সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার এবং জামাত-হেফাজত ও ধর্ম ব্যবসায়ী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক রোটারিয়ান মো: বিল্লাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রশিদ ভূঁইয়া, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক সম্পাদক কবির শাহ, ৫৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি মোবারক মাষ্টার, স্বপন সিকদার, সাধারণ সম্পাদক সোহেল মাদবর, প্রচার সম্পাদক আনোয়ার, ৪৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শিপলু প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।
