×

করোনায় আক্রান্ত সাতবারের ফর্মুলা ওয়ান বিজয়ী লুইস

স্পোর্টস ডেস্ক : করোনায় আক্রান্ত সাতবারের ফর্মুলা ওয়ান বিজয়ী লুইস হ্যামিল্টন। আজ মঙ্গলবার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছে।

ইতিমধ্যেই লুইস আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। বাহরাইন গ্রান্ড প্রিক্স শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল তাতেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে।

তৃতীয় ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে করোনা আক্রান্ত হলেন লুইস। তার আগে সার্জিয়ো পেরেজ এবং ল্যান্স স্ট্রল করোনায় আক্রান্ত হয়েছিলেন।