×

যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে বিনিয়োগ করবে কেকেআর

স্পোর্টস ডেস্ক : আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স এবার পাড়ি দিতে চলেছে যুক্তরাষ্ট্রেও। কেকেআর-এর মালিক শাহরুখ খান জানিয়েছেন, সেখানকার মেজর ক্রিকেট লিগে বিনিয়োগ করতে চলেছেন তারা।

তবে এটাই যে প্রথম বার বিদেশের ক্রিকেট লিগে কেকেআর বিনিয়োগ করতে চলেছে, এমন নয়। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং দক্ষিণ আফ্রিকার সুপার লিগেও দল নামিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। কথা চলছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগের সঙ্গেও।

এবার তাদের দেখা যেতে পারে আমেরিকার মেজর ক্রিকেট লিগেও। তবে এখনই নয়, অপেক্ষা করতে হবে ২০২২ পর্যন্ত। সেই বছর থেকেই শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগ।

২০১৪ সালে শেষ বার আইপিএল জিতেছে কেকেআর। তারপর ৬ বছর সাফল্য অধরা।