×

সপরিবারে করোনায় আক্রান্ত শিল্পী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী আঞ্জুমান আরা শিল্পী। তিনি গত বৃহস্পতিবার থেকে ব্যথা ও জ্বর অনুভব করছিলেন। করোনা সন্দেহে গত শনিবার পরিবারের সবাই হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন।

গত রোববার পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তারা সবাই কোভিড-১৯ পজিটিভ। চিকিৎসকদের পরামর্শে তারা সবাই বাসায় চিকিৎসা নিচ্ছেন।

শিল্পী জানান, ‘পরিবারের প্রায় সবার যখন একে একে জ্বর আসতে শুরু করে, তখনই মনে হয়েছিল, করোনা হতে পারে। কিন্তু টানা জ্বর না থাকায় সেই সন্দেহ দূর হয়ে যায়। পরে পরীক্ষায় করোনা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি। এখন সুস্থ আছি। অন্যরাও ভালো আছে।’