নিজস্ব প্রতিবেদক: রাজধানী পুরান ঢাকার চকবাজারে ৫তলা একটি ভবনের সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আজ সকাল পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বেলা পৌনে ১১টার দিকে আমরা আগুনের খবর পাই। আগুন নিয়ন্ত্রণে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরো দুটি ইউনিট যোগ দিয়েছে। এখন মোট সাতটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
