নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন মিয়া (২৬) এবং পিকআপ চালক টাঙ্গাই সদর উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সকালে জামালপুরের দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে ধনবাড়ীগামী একটি পিকাপ ভ্যান উপজেলার কয়াপাড়া এলাকায় পৌছলে ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক ও হেলপারের মৃত্যু হয়।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিদ আলী বলেন, এঘটনায় ট্রাকের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত ব্যবসায়ী কাঁচা বাজারের ব্যবসা পরিচালনা করতো।
