×

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাছ ধরা ও সেলাইরত ছবি তুমুল ভাইরাল

মোহাম্মদ আলম, ঢাকা : মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে তুমুল ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি বড়শিতে মাছ ধরেছেন। অন্যটি কাপড় সেলাইরত আছেন।

ফেইসবুকে ছবি দুটি পোষ্ট করে, ‘সাধারণে অসাধারণ, সত্যি তিনিই আমাদের মানবতার মা। ’ এমনই ক্যাপশণ লিখেছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘ক্যাপশন দিবার মত বিদ্যা আমার নাই।’

বাদ যাননি প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও তিনি তার ভেরিফায়েড পেইজে ইংরেজীতে লিখেছেন, Hon’ble Prime Minister Sheikh Hasina is a complete human being. She has successfully transformed the fortune of 170 million Bangladeshis, has given refuge to over a million Rohingya Muslims, but still finds the time to enjoy cooking, fishing and sewing. – Salman F Rahma (“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। তিনি প্রায় ১৭ কোটি বাংলাদেশীর ভাগ্য পরিবর্তনের জন্য লড়ছেন এবং প্রায় ১০ লক্ষাধিক এর বেশি রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়েছেন, কিন্তু এখনও তিনি নিজ হাতে রান্না করার, মাছ ধরার এবং সেলাইয়ের কাজ উপভোগ করার সময়ও খুঁজে বের করেন।”- সালমান এফ রহমান এম.পি)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতমধ্যেই বিশ্ব দরবারে মানবতার জননী উপাধিতে ভুষিত হয়েছেন। তিনি সবসময় সাধারণ ও সরল জীবন-যাপনে অভ্যস্ত। রাষ্ট্র পরিচালনার মত গুরু দায়িত্বে থেকেও তিনি সময় সুযোগ হলেই নিজের কাজ নিজেই করে থাকেন। এটি তার সবশেষ নজির।

প্রধানমন্ত্রীর ছবি দুটি ফেইসবুকে তুমুল ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনসাধারণ ছবি দুটি হাজার হাজার শেয়ার ও লাইক দিয়েছেন। অনেকেই ভাল ভাল ইতিবাচক মন্তব্য করেছেন। জনসাধারণ মন্তব্যে তাদের প্রিয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনাও করেছেন।