স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতকাল (বাংলাদেশ সময় আজ সকালে) ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। আর এর ফলে গোলের দিক থেকে পেলেকেও ছাড়িয়ে গেলেন মেসি। হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা এখন ৭৯টি।
এত দিন কনমেবলের দেশে খেলা তারকাদের মধ্যে ৭৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন পেলে। ওই রেকর্ড আজ মেসির হাতে। হ্যাটট্রিকের সুবাদে ৭৯ গোল নিয়ে সবার ওপরে এখন মেসি।
