গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয়া কারাগার-২ এ বন্দি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম ফজলুর রহমান তন্ময় ওরফে তাপস (৫২)। তিনি ঢাকার দোহার থানার লোটাখোনা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। কারাগারে তার কয়েদী নং-৭৯৩৯/এ।
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আদালত ফজলুর রহমান তন্ময়কে মৃত্যুদন্ডের আদেশ দেন। এছাড়া তিনি অপর একটি মামলায় অস্ত্র আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয়া কারাগার-২ এ বন্দি ছিলেন। সোমবার (৩০ আগস্ট) রাত সোয়াা ১১টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এসময়া তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সোয়া ২টার দিকে ফজলুর রহমান তন্ময়কে মৃত ঘোষণা করেন কতর্তব্যরত চিবিৎসক।
কাশিমপুর কেন্দ্রীয়া কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়াটি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়াা শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
