×

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উন্নয়ন প্রকল্প উদ্ভোধন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম ০৪ দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেছেন।

আজ শনিবার প্রতিমন্ত্রী সকাল ১১:০০ টায় আড়ানী বাজারের নির্মাণ কাজের, ১২ টায় বেড়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ও পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, হরিনা উচ্চ বিদ্যালয়েরর দ্বিতল ভবনের উদ্বোধন, তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ ও ঢাকা চন্দ্রগাথী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর, বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবনের উদ্বোধন, পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়েরর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তুলশীপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করবেন তিনি।

পরদিন রবিবার প্রতিমন্ত্রী নন্দনগাছী ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন উদ্বোধন করবেন। একইসাথে চারঘাট ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন, পরানপুর হাটের নির্মাণ কাজের উদ্বোধন, এম,এম হাদী কলেজের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন, চারঘাট অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি রাস্তা এবং ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বালুদিয়াড় দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গোবিন্দপুর হাটের ও চৌমুহনী বাজারের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সোমবার প্রতিমন্ত্রী চারঘাট অডিটোরিয়ামে এসবিএমএসএস এর প্রোগ্রাম, চারঘাট ও বাঘা অডিটোরিয়ামে জন্মাষ্টমীর আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। প্রতিমন্ত্রী ওই দিনই ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে ঢাকার উদ্দ্যেশে রওনা করবেন।