দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীর ৩নং বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বালিপাড়া বাজার পুরাতন ঈদগাহ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রাহাত খান রাজুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম অনিকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন।
এসময় বক্তব্য রাখেন বালিপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মো: ইয়াকুব আলী হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারন সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, যুগ্ন-সাধারন সম্পাদক সোহাগ মৃধা সহ ইন্দুরকানী সরকারি কলেজ, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তিনি আজীবন এদেশের কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। কারন বঙ্গবন্ধু ছিলেন একজন অবিসংবাদিত নেতা। তাই শোককে শক্তিতে পরিনত করে আমাদের প্রত্যেকটি নেতাকর্মিকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে পথ চলতে হবে।
আলোচনা সভা শেষে ৭৫’র ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু সহ অন্যাণ্য শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
