×

পাইলটের হার্ট অ্যাটাক, নাগপুরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক: ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। জানা গেছে, আকাশ পথে পাইলটের হার্ট অ্যাটাক হওয়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন।