×

বরিশালে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: বরিশাল থেকে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে ১৩ ঘণ্টা বন্ধ থাকে বাস চলাচল।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা থেকে বাস চলাচল শুরু হয়। বুধবার রাত ১১টা থেকে বন্ধ ছিলো বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ করে দেন মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।