×

বাগজানা-ধরঞ্জি ইউনিয়ন বাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নের সেতুবন্ধন বাগজানা শাখা যমুনা নদীর উপর একটি ব্রীজ নির্মানের দীর্ঘদিনের দাবী অবশেষে পুরুণ হতে চলেছে। এই ইউনিয়ন দুটির কয়েক সহস্রাধিক মানুষ এ এলাকার জনপ্রতিনিধিদের নিকট দীর্ঘ দিন থেকে ব্রীজটি নির্মানের দাবী জানিয়ে আসছিলেন। কিন্তুু জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তা কখনও বাস্তবায়নে আলোর মুখ দেখেনি। তবে পাঁচবিবি উপজেলার কৃতিসন্তান জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু এমপি গত নির্বাচনের সময় জনসভায় ব্রীজটি নির্মানের প্রতিশ্রতি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এমপি মোহদয় আপ্রাণ চেস্টা চালিয়ে যান বাগজানা ধরঞ্জী ইউনিয়ন বাসীর একটি ব্রীজ নির্মানের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেন।

প্রথমদিকে ৬ কোটি টাকা ব্যায়ে ব্রীজটি নির্মাণের টেন্ডার হয় এবং সেই ব্রীজ নির্মানে প্রকৌশলীদের চলে নদীর মাপ-যোগ জায়গা বাছাই। কিন্তু বিধি বাম বালু দস্যুদের অপরিকল্পিত বালু উত্তোলনের কারনে যেখানে ব্রীজ নির্মানের কথা ছিল সেখানে বালু উঠিয়ে বিশাল গভিরতার সৃষ্টি করে। সেকারণে ৬ কোটি টাকার বরাদ্দ দিয়ে আর ব্রীজ নির্মান হচ্ছেনা। থেমে যায় ব্রীজ নির্মানের প্রথম ধাপ। পরে সেটি পুণরায় সংশোধন এনে নতুন করে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়ে ২টি ইউনিয়ন বাসীকে স্বপ্নের ব্রীজটির গত ২১ শে মে শুভ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম (দুদু)।

অবশেষে চলতি আগস্ট মাসে ব্রীজের পিলার বসানোর পাইলিং কাজ করার মধ্যে দিয়ে বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ দিতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৩ সালেই বাগজানা ধরঞ্জী ইউনিয়নবাসীরা তাদের স্বপ্নের ব্রীজ দিয়ে চলাচল করতে পারবেন। দূর্ভোগ লাঘব হবে নৌকায় ঝুঁকি নিয়ে চলা শত শত স্কুল কলেজ এর ছাত্র-ছাত্রী এবং দুইটি ইউনিয়নের জনসাধারনের।