×

গাজীপুর মহানগরে জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচী

গাজীপুর প্রতিনিধি :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস ‍উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। স্বাস্থবিধি মেনে মহানগর নেতৃবৃন্দকে যথা সময়ে অনুষ্ঠান স্থলে আসার আহ্বানা জানিয়েছেন সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।
সহ দপ্তর সম্পাদক মো মাজহারুল ইসলাম জানান,  মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০টায় মহানগরের বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/আহবায়ক,যুগ্ম আহবায়ক সদস্য সচিব বৃন্দদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
কর্মসূচি সমুহ হচ্ছে  :-
১।বাদ ফজর কোরআন তেলাওয়াত।
২। সকাল ০৭টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন (জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে)।
৩। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
৪। সকাল ১০ টায় শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে দোয়া মাহফিল।
তিনি আরও জানান, অনুরূপ কর্মসূচি সকল থানা, ওয়ার্ড ও ইউনিট পালন করবে।