নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)এ যথাযোগ্য মর্যাদায় শোকের মাস আগস্টকে স্মরণ করা হয়েছে।
আজ (০১ আগস্ট, ২০২১ খ্রি.) রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রারসহ অন্যান্য ব্যক্তিবর্গ কোভিড-১৯ এর বিধি ও সামাজিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন।
এ সময় শোকাবহ ১৫ আগস্টে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
